Tomakei Chai by Nezamuddin Rony


Song: Tomakei Chai

Lyrics: Nezamuddin Rony

Tune & Vocal: Rb Munad

Music: Piran Khan

তোমায় ঘিরে আমার হাজারো কথা
ভীর কোলাহলে হারিয়েছে শব্দরা
নাগরিক জ্যামে বন্ধি হৃদয়টা
বুকের খাঁচায় আটকে গেছে কষ্টরা।

আমি বেদনার নীল প্রান্তে বিরহ কাব্য সাজাই
জমে থাকা আর্তনাদে তোমাকেই চাই।

তোমার স্পর্শ পেতে ছুটছি ব্যাকুলতাই
হাত বাড়িয়ে শুধু তোমাকেই চাই
না পাওয়ার সেই ব্যথায় জড়িয়ে
আছি আমি তোমার প্রতিক্ষায়।

আমি বেদনার নীল প্রান্তে বিরহ কাব্য সাজাই
বার বার ভুল করে বেখায়ালি মনে
তোমার পথে এসে দাড়াই।

আমি বেদনার নীল প্রান্তে বিরহ কাব্য সাজাই
জমে থাকা আর্তনাদে তোমাকেই চাই।

অপেক্ষার চাদরে মুড়িয়ে আছি আমি
নোনা ধরা ব্যথায় ঝরছে চোখের পানি
ফিরে এসো আবার আমার আঙিনায়
ব্যথা ভরা হৃদয়ে তোমার পদার্পণ আমি চাই।

আমি বেদনার নীল প্রান্তে বিরহ কাব্য সাজাই
জমে থাকা আর্তনাদে তোমাকেই চাই।

#NezamuddinRony #filmmaker #writer #Lyricist

Comments